আজ থেকে ‘ফ্রি’ আর্জেন্টাইন তারকা - The News Lion

আজ থেকে ‘ফ্রি’ আর্জেন্টাইন তারকা

 


দি নিউজ লায়ন;   আজ বৃহস্পতিবার থেকে ‘ফ্রি’ আর্জেন্টাইন তারকা। এখন বিশ্বের যেকোনো ক্লাবই মেসিকে নিতে চাইলে সরাসরি দর কষাকষি করতে পারবেন। কারন গতকাল বুধবার বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে।    বার্সেলোনায় মেসির দীর্ঘ ক্যারিয়ারের প্রতিবারই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন করা হয়েছিল। কিন্তু এবারই প্রথম সেটা হয়নি। কাল শেষদিন চলে গেলেও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।  


স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আর্থিক বোঝাপড়ার কারণে ৩০ জুন চুক্তির শেষ দিনের মধ্যে মেসির চুক্তি নবায়ন করতে পারেনি কাতালানরা। তবে বার্সা সভাপতি লাপোর্তার সঙ্গে মেসির বাবার সম্পর্ক ভালো। তাই ক্লাবটির সঙ্গে চুক্তি আবার হতে পারে বলে ধারণা করছে ক্লাবটি। বার্সা সভাপতি লাপোর্তাও জানিয়েছেন, আর্জেন্টাইন তারকার সঙ্গে আলোচনা সঠিক পথেই আগাচ্ছে।  গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী এল ট্রানসিস্টরকে বার্সা সভাপতি বলেন, ‘আমরা তাকে রেখে দিতে চাই এবং লিও-ও থাকতে চায়। সব কিছু সঠিক পথে আছে। 


এখন ফেয়ার প্লে নিয়ে কিছু ঝামেলা মেটাতে হবে। দুই পক্ষের জন্য সঠিক সমাধান বের করার প্রক্রিয়া চলছে। সে থাকছে, এই ঘোষণা দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি তা পারছি না এই মুহূর্তে। কারণ দুই পক্ষের জন্য সেরা সমাধান বের করার প্রক্রিয়ায় আছি আমরা।’  বর্তমানে কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো বলছে, এই মুহূর্তে চুক্তি নিয়ে মাথা না ঘামিয়ে জাতীয় দলের ফুটবলে মনোযোগী আর্জেন্টাইন অধিনায়ক। আগামী ১১ জুলাই হবে কোপা আমেরিকার ফাইনাল।


 আর্জেন্টিনা যদি সেই অবদি যায়, তাহলে এর আগে চুক্তি নিয়ে তেমন কোনো চূড়ান্ত খবর আসছে না।  সংবাদমাধ্যম এএসের খবর অনুযায়ী, ১ জুলাই থেকে নিয়মানুযায়ী কোপা আমেরিকা চলাকালীন যদি মেসি চোট পান তাহলে তাঁর চিকিৎসার দায়িত্ব বার্সেলোনার থাকবে না। একইভাবে চোটের কারণে তিনি যদি লম্বা সময় বাইরে থাকেন তাহলে পরে বার্সেলোনার সঙ্গে তিনি চুক্তি করলেও তাঁর অনুপস্থিতির সময়ের জন্য ফিফা থেকে কোনো ক্ষতিপূরণ পাবে না ক্লাব। 


 সবমিলে অনেকটা মুক্ত এখন মেসি। তবে বার্সার চিন্তা থাকতে পারে। কারণ মেসি যেহেতু এখন ফ্রি, তাঁর সঙ্গে চুক্তি করলে লা লিগা এটাকে নতুন খেলোয়াড় কেনা হিসেবে দেখতে পারে। সে ক্ষেত্রে ক্লাবের বেতনের সীমায়ও প্রভাব পড়তে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.